

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর, কাশিয়ানীর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার দুপুরের বিকেলে শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।
স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের ছোট ভাই ব্যারিষ্টার নাজমুল আলম জানিয়েছেন, গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান প্রার্থীর এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতার কারণে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।
পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল তার মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। নির্বাচন কমিশন তার আপিল গ্রহন করেন এবং শুনানি শেষে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের প্রার্থীতা বৈধ ঘোষণা করে আদেশ দিয়েছেন।

