ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৩৮
logo
প্রকাশিত : জানুয়ারি ১২, ২০২৬

মির্জাগঞ্জে এতিম শিক্ষার্থীদের মাঝে ইউসিবি ব্যাংকের কম্বল বিতরণ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি ব্যাংক) পিএলসি সুবিদখালী শাখার উদ্যোগে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে মির্জাগঞ্জ ইয়ারিয়া এতিম মাদ্রাসা ও ইয়ারিয়া আলিম মাদ্রাসায় অধ্যায়নরত ১৫০জন দুঃস্থ এতিম আবাসিক শিক্ষার্থীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মলিহা খানম কম্বল বিতরণ করেন।

এসময় ইউসিবি ব্যাংক পিএসসি’র বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রধান স্বপন কুমার আইচ, মির্জাগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইলিয়াস হোসেন, ইউসিবি ব্যাংক পিএলসি’র সুবিদখালী শাখার ভারপ্রাপ্ত শাখা প্রধান ওবায়দুর রহমান, রিলেশনশিপ অফিসার মো: রায়হান আবদে রাব্বি, মির্জাগঞ্জ ইয়ার উদ্দিন খলিফা (রঃ) মাজার ওয়াকফ্ এষ্টেট এর সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ফয়সাল মল্লিক, ইয়ারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram