ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:২২
logo
প্রকাশিত : জানুয়ারি ১২, ২০২৬

কাঠালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ উাঠন বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উঠান বৈঠকে সাধারণ ভোটারদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাপক ধারণা দেন। এতে শত শত নারী-পুরুষ ভোটার উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সর্ম্পকে লিফলেট বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া ক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটাররা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram