ঢাকা
logo
প্রকাশিত : January 12, 2026

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তে গুলির পর মিস্টার আলী (২৫) নামে এক যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ এর নিকটবর্তী এলাকা উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তে এ ঘটনা ঘটে।

আটক যুবক মিস্টার আলী রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রোববার গভীর রাতে উপজেলার আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ এর নিকটবর্তী এলাকা খাটিয়ামারীতে ২০-২৫ জনের একটি চোরাকারবারি চক্র সীমান্তের নো-ম্যান্সল্যান্ডে যায়। এ সময় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় চোরাকারবারি চক্রের অন্যান্য সদস্যরা সরে গেলেও মিস্টার আলী নামে এক যুবককে ধরে নিয়ে যায় বিএসএফ।

বিজিবি জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল হাসানুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ করেনি। তবে আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পারছি। বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। কিন্তু তারা কোন উত্তর দেয়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram