ঢাকা
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:০৬
logo
প্রকাশিত : জানুয়ারি ১২, ২০২৬

ডিসেম্বরে রংপুর রিজিয়নে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি: গত ডিসেম্বর মাসে রংপুর রিজিয়নে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদকসহ বিভিন্ন চোরাকারবারী পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা হয়েছে ৭০ জন চোরাকারবারীকেও। উদ্ধার করা হযেছে ২৯ রাউন্ড গুলিসহ ৬টি বিদেশী পিস্তল।

সোমবার দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের প্রধান দপ্তরে রংপুর রিজিয়নের পক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল হক পিএসসি।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ডিসেম্বরে রংপুর রিজিয়নের আওতাধীন ১ হাজার ৬শ ৬৯ দীর্ঘ সীমান্ত এলাকায় নিয়োজিত সেক্টর ও অধীনস্ত ব্যাটালিয়নের সমন্বিত ও ধারাবাহিক অভিযানে এসব মাদকদ্রব্য ও চোরাকারবারী মালামাল জব্দ করা হয়।

জব্দকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে, ৬শ ৯১ বোতল ফেন্সিডিল, ৯শ ৬১ বোতর বিদেশী মদ, ৩ হাজার ৬শ ৩৪ পিস ইয়াবা, ১৪০ কেজি গাঁজা, ২৬ হাজার ২শ ৬৫ বোতল নেশা জাতীয় সিরাপ, ৩ হাজার ১শ ১৫ বোতল স্কাফ সিরাপ, ২৬ হাজার ৮শ ৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ হাজার ২শ ৩৫ পিস ইনজেকশন, ৩শ ৪ গ্রাম হেরোইন ও ৫৫ হাজার ৩শ ২৪ পিস নেশা জাতীয় ট্যাবলেট।

এছাড়াও ১শ ৬৪ টি গরু ও ৩৩ টি ভারতীয় মহিষ উদ্ধার করে বিজিবি। ডিসেম্বরে পাচারের ঝুঁকিতে থাকা ১৫ জনকে উদ্ধার করেছে বিজিবি।

প্রেস ব্রিফিংয়ে বিজিবি'র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল হক আরও জানায়, সীমান্তে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ৫শ ৬৩টি সচেতনতামূলক সভার পাশাপাশি সীমান্তের দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি।

সংবাদ সম্মেলনে জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram