ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২২
logo
প্রকাশিত : জানুয়ারি ১২, ২০২৬

যৌথবাহিনীর সহযোগিতায় সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: যৌথবাহিনীর সহযোগিতায় সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামানের নেতৃত্বে পাহাড় কাটা রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে পাহাড় কর্তনের সুস্পষ্ট আলামত পাওয়া গেলেও ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ সময় দুষ্কৃতকারীরা একটি এসকেভেটর ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে যৌথবাহিনীর সহায়তায় এসকেভেটরটি অকেজো করে দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, পাহাড় কাটা ও কৃষি জমির মাটি কর্তনের মতো অবৈধ কর্মকাণ্ড পরিবেশ ও জনস্বার্থের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এসব অপরাধ দমনে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram