ঢাকা
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:০৭
logo
প্রকাশিত : জানুয়ারি ১১, ২০২৬

টাঙ্গাইলে পরিত্যক্ত খামার থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে পরিত্যক্ত গরুর খামার থেকে অটো চালক রাশিদুলের মাথার খুলি, একটি পা এবং মেরুদণ্ডের হাড় উদ্ধার করেছেন পুলিশ। রোববার (১১ জানুয়ারি) সকালে পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার প্রেস রিলিজে এই তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গত ২৬ নভেম্বর সদর উপজেলার পানিয়াবান্দা গ্রামের মফিজল হোসেনের ছেলে মো. রাশিদুল ইসলাম (২৬) প্রতিদিনের ন্যায় অটো চালানোর জন্য বাড়ি থেকে বের হয়। এরপর অনেক খোঁজাখুঁজির পর রাশিদুলকে না পেয়ে গত ২৪ ডিসেম্বর সদর থানা অজ্ঞাতনামা একটি মামলা রুজু হয়।

মামলার রহস্য উদঘাটনের জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৩ জানুয়ারিতে পানিবান্দা বেলতা গ্রামের দবির উদ্দিনের ছেলে সহিদ হাসানকে গ্রেফতার করে। অপরদিকে তার তথ্যের ভিত্তিতে পৌরসভার বেড়াডোমার ঘোনাপাড়া এলাকা থেকে ভিকটিমের অটো উদ্ধার হয়। পরবর্তীতে সহিদের আরো তথ্যের ভিত্তিতে টাঙ্গাইলে বিভিন্ন এলাকা থেকে আরো পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সদর উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে সজিব, পৌর এলাকার ঘোনাপাড়ার মো. আলমের ছেলে সাব্বির, উজ্জলের ছেলে মো. সোহেল, সদর উপজেলার বাসাখানপুরের রফিকের ছেলে ফরিদ হাসান ও শরিফুলের ছেলে মো. শাওন।

এ বিষয় পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, গ্রেফতার আসামিদের তথ্যর ভিত্তিতেই দেলদুয়ার উপজেলার বুরবুরিয়া গ্রামে মোখলেসুর রহমান ও সোহেলের পরিত্যক্ত গরুর খামার থেকে ভিকটিমের মাথার খুলি, একটি পা এবং মেরুদণ্ডের হাড় উদ্ধার করা হয়। এছাড়াও ভিকটিমের দেহ দেখে পরিবারের লোকজন ভিকটিমকে শনাক্ত করেন।

তিনি আরও বলেন, ভিকটিমকে শতভাগ শনাক্ত করার জন্য আলামত সংগ্রহ করে ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram