ঢাকা
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:২৫
logo
প্রকাশিত : জানুয়ারি ১১, ২০২৬

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক ও গণতন্ত্রের মা: আমান উল্লাহ

কেরানীগঞ্জ প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক ও গণতন্ত্রের মা, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দৃঢ়তা, সাহস এবং ত্যাগ দেশের রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি, ঢাকা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রাথী আলহাজ্ব আমান উল্লাহ আমান।

আজ রবিবার (১১ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার বাস্তা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের কঠিন সময়ে বেগম খালেদা জিয়া জনগণের পক্ষে দাঁড়িয়ে নির্ভীক নেতৃত্ব দিয়েছেন। নানা প্রতিকূলতা, রাজনৈতিক নিপীড়ন ও নির্যাতনের মুখেও তিনি কখনো আপসের পথে হাঁটেননি। বরং বারবার নির্যাতিত হয়েও দেশের গণতন্ত্র রক্ষার প্রশ্নে তিনি অবিচল থেকেছেন এবং মাথা নত করেননি।

দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাস্তা ইউনিয়ন বিএনপি সভাপতি ফিরোজ মিয়া, বাস্তা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন, বাস্তা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ রুবেল, বাস্তা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রনি আহমেদ, এখলাছ মিয়া, বিপ্লব হোসেন, তৌহিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram