ঢাকা
logo
প্রকাশিত : January 11, 2026

‎চাঁপাইনবাবগঞ্জে ফসলি জমিতে পুকুর খনন, এক লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ফতেপুর মৌজার দানিয়ালপুর এলাকার এ অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ।

জানা যায়, আইন অমান্য করে ফসলি জমিতে পুকুর খনন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ফসলি জমি কেটে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে মো. নাহিদ ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ জানান, ফসলি জমি কেটে পুকুর খননের অভিযোগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭ (ক) ও (ঘ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। কৃষিজমি সংরক্ষণ এবং অবৈধ মাটি ও পুকুর খনন রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram