ঢাকা
logo
প্রকাশিত : January 11, 2026

সুনামগঞ্জ সদরের মোহনপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ওসি রতন শেখ

একে মিলন, সুনামগঞ্জ:​ ​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রতন শেখ, পিপিএম।

​রোববার (১১ জানুয়ারি) দিনব্যাপী তিনি ইউনিয়নের বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলো সরেজমিনে ঘুরে দেখেন। কেন্দ্র পরিদর্শনকালে ওসির সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাত সরকার, বিট অফিসার এস আই মো. নুরুজ্জামান, সহকারী বিট অফিসার এ এস আই খাদিমুল ইসলাম প্রমুখ। তারা কেন্দ্রের অবকাঠামোগত অবস্থা, যাতায়াত ব্যবস্থা এবং নিরাপত্তা বলয় তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সদর মডেল থানার ওসি মো. রতন শেখ বলেন​, "আসন্ন নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি অবাধ ও নিরপেক্ষ ভোট উপহার দিতে পুলিশ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোন ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা রোধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। নির্বাচনী মাঠ শান্ত রাখতে নিয়মিত টহলের পাশাপাশি বিট অফিসারদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও তিনি জানান। স্থানীয় বাসিন্দাদের ভয়হীনভাবে কেন্দ্রে আসার জন্য আশ্বস্ত করা হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram