ঢাকা
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৩২
logo
প্রকাশিত : জানুয়ারি ১১, ২০২৬

কালীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ২৯ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) রাতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নাগরী ইউনিয়নে অভিযান চালিয়ে সেনপাড়া গ্রামের মৃত জব্বার মিয়ার পুত্র পারভেজ মিয়া (২৪) ও হারুন অর রশিদের পুত্র ফারুক হাসান (৩৮) কে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে উভয়কে আটক করে থানায় নিয়ে আসে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাগরী এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি পারভেজ মিয়া ফারুক হাসানকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে রবিবার থানায় মামলা (নং ১১(১)২৬) দায়েরের পর দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram