ঢাকা
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:০২
logo
প্রকাশিত : জানুয়ারি ১১, ২০২৬

খুলনায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত

খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় দুর্বৃত্তের গুলিতে আব্দুল রাশেদ বিকুল নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বিকুল খুলনার মহানগরীর দৌলতপুর মহেশ্বরপাশা পশ্চিমপাগার আব্দুল আওয়ালের ছেলে।

জানা গেছে, রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বিকুলকে লক্ষ্য করে দুর্বৃত্তরা তিনটি গুলি ছুড়ে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় গুলিবিদ্ধ বিকুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিজেদের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram