ঢাকা
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:১০
logo
প্রকাশিত : জানুয়ারি ৯, ২০২৬

ভাসানীর হক কথা পত্রিকার সম্পাদক সৈয়দ ইরফানুল বারী আর নেই

টাঙ্গাইল প্রতিনিধি: মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহচর, ভাসানীর তত্ত্বাবধানে প্রকাশিত অধুনালুপ্ত সাপ্তাহিক হক কথা পত্রিকার সম্পাদক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী স্টাডিজ -এর শিক্ষক সৈয়দ ইরফানুল বারী আর নেই।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে বার্ধক্যজনিত কারণে তিনি টাঙ্গাইলের সন্তোষের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

লেখক, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক, সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব সদ্য প্রয়াত সৈয়দ ইরফানুল বারীর নামাজে জানাজা শুক্রবার রাত ৮টায় মওলানা ভাসানীর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এদিনই জানাজা নামাজের পর তাঁকে মওলানা ভাসানীর কবরের পাশে সমাহিত করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

তাঁর মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়া টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল সহ টাঙ্গাইলের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সৈয়দ ইরফানুল বারীর মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram