ঢাকা
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:০৯
logo
প্রকাশিত : জানুয়ারি ৯, ২০২৬

ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: আমান উল্লাহ

কেরানীগঞ্জ প্রতিনিধি: আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান।

আজ শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা শাক্তা ইউনিয়নের আটি বামুনসুর মাঠে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি আয়োজিত মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার স্মৃতি চারণ করে আমান উল্লাহ বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন আপসহীন নেতৃত্ব, সাহস ও দেশপ্রেমের এক উজ্জ্বল প্রতীক। কঠিন সময়ে তিনি আমাদের প্রেরণা জুগিয়েছেন, অন্যায়ের কাছে মাথা নত না করে কীভাবে আদর্শে অবিচল থাকতে হয় তা শিখিয়েছেন। তাঁর দৃঢ়তা, মানুষের প্রতি ভালোবাসা এবং দেশের জন্য ত্যাগ আমাদের রাজনৈতিক জীবনে চিরকাল পথ দেখাবে। এই জাতির ইতিহাসে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।”

আমান উল্লাহ আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে যখনই দেশ সংকট বা ক্রান্তিকালের মুখোমুখি হয়েছে, তখনই জিয়া পরিবার নেতৃত্ব দিয়ে দেশকে পথ দেখিয়েছে। আগামী ফেব্রুয়ারীতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই দেশ গণতন্ত্রের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে। জনগণ তাদের ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে পারলেই দেশ সঠিক পথে এগিয়ে যাবে। তাই আগামী ১২ ফেব্রুয়ারী সবাইকে ধানের শীষে ভোট দেওয়া আহ্বান জানান বিএনপির এই প্রবীণ নেতা।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। আরও উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি শামীম হাসান, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল্লাহ সেলিম, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু, শাক্তা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো: সাইদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram