ঢাকা
logo
প্রকাশিত : January 9, 2026

ডেভিল হান্ট ফেজ-২: বাবুগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য আটক

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে নাশকতার অভিযোগে দায়ের করা বিস্ফোরক মামলায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালামকে আটক করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।

আটককৃত আব্দুস সালাম কেদারপুর ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব বলে জানিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে বাবুগঞ্জ থানার সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি একটি বিস্ফোরক মামলার সন্দেহভাজন আসামি ছিলেন।

পুলিশ জানায়, গত বছরের ২১ নভেম্বর দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে বাবুগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সন্দেহভাজন হিসেবে আব্দুস সালামের নাম অন্তর্ভুক্ত ছিল।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ এহতেশামুল ইসলাম বলেন, থানার সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়। বর্তমানে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে একটি সূত্র দাবি করেছে, ইউপি সদস্য আব্দুস সালাম থানায় একটি শালিসি বৈঠকে অংশ নিতে এলে সেখান থেকেই পুলিশ তাকে আটক করে। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা চলছে। পুলিশ বলছে, তদন্তের স্বার্থে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram