ঢাকা
logo
প্রকাশিত : January 8, 2026

৪৪ বোতল ভারতীয় মদ ও ৯০ কেজি বাংলাদেশী রাবার জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত অভিযান পরিচালনা করে ৪৪ বোতল ভারতীয় মদ ও ৯০ কেজি বাংলাদেশী রাবার জব্দ করেছে। যার সিজার মূল্য প্রায় ৯৮ হাজার টাকা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, এর আগে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশের খবর পায়। এ প্রেক্ষিতে বাল্লা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে খোয়াইফ্রন্ট নামক এলাকায় টহল পরিচালনা করে।

এতে ভারত হতে মাদক পাচারকারী বস্তায় করে ভারতীয় মালামাল নিয়ে আসতে দেখে বিজিবি টহলদল চোরাকারবারীদের ধাওয়া করলে, তারা বস্তা ফেলে পালিয়ে যায়। তাৎক্ষণিক বস্তাটি তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

এছাড়াও বুধবার দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির বিশেষ টহলদল সীমান্ত হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুঞ্জবন নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ভারতে পাচার করার সময় মালিকবিহীন অবস্থায় ৯০ কেজি বাংলাদেশী রাবারসহ ১টি বাইসাইকেল জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে ও বাংলাদেশী রাবার কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান। একই সঙ্গে মাদক ও চোরালানে জড়িত চোরাচালানী চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram