ঢাকা
logo
প্রকাশিত : January 8, 2026

নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, সড়কের কাজ বন্ধ করে দিল এলাকাবাসী

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগে সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের পূর্ব মীর্জাপুর গ্রামের চাঁন মিয়া ভূঞা সড়কে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর চাঁন মিঞা ভূঞা সড়কের ৮৮০ মিটার নির্মাণ কাজের জন্য ১ কোটি ১১ লাখ টাকা বরাদ্দ দেয়। নির্মাণ কাজটি বরাদ্দ পায় ফেনীর সেঞ্চুরি ট্রেডার্স নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজটির ঠিকাদার কাজী সাইফুর রহমান স্বপন দরপত্র মোতাবেক নির্মাণ সামগ্রী ব্যবহার না করে নিম্নমানের মেকাডম এবং বালি-ইটের কনার মিশ্রণে আনুপাতিক হারে কনার চেয়ে ভিটি বালি বেশি দিয়ে কাজ করতে থাকেন। এতে বিক্ষুব্ধ এলাকাবাসী একত্রিত হয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কাজ বন্ধ করে দেন।

খবর পেয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের সার্ভেয়ার রাশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নির্মাণ কাজে কিছুটা ত্রুটি ও মেকাডমে নিম্নমানের মিশ্রণের সত্যতা পাওয়া গেছে। বিষয়টা উপজেলা প্রকৌশলী রোববার সকালে সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নিবেন।

উপজেলা প্রকৌশলী মো. মনির হোসেন বলেন, বিষয়টি জানার পর আমি সংশ্লিষ্ট ঠিকাদারকে কাজ বন্ধ রাখতে বলেছি। আগামী রোববার সরেজমিনে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ওই গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম, আবু তালেব ভঞা, আবদুস সালাম, নুরনবী ভূঞা, আবু তাহের ভূঞা, আভু ইউছুপ ভূঞা ও ফজলুল হক সহ বিপুল সংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন। তারা জানান, অবহেলিত এই জনপদের সড়কটি পাকা করণে বরাদ্দ করা হয়েছে। কিন্তু এই অবস্থায় গ্রামবাসী কোন অবস্থাতে নিম্নমানের কাজ মেনে নেবেন না। দরপত্র মোতাবেক কাজ করতে হবে।

এ ব্যাপারে ঠিকাদার কাজী সাইফুর রহমান স্বপন বলেন, আমি চেষ্টা করেছি ভালোমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে নির্মাণ কাজ সম্পন্ন করতে। কিন্তু এলাকাবাসীর অভিযোগে কাজ সাময়িক বন্ধ রেখেছি। উপজেলা প্রকৌশলী তদন্ত করুক।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram