ঢাকা
logo
প্রকাশিত : January 8, 2026

মুরাদনগরে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোহাম্মদ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী কুমিল্লার মুরাদনগর উপজেলা ছাত্রদল ও এর অধিনস্থ সকল কলেজ শাখা ছাত্রদল নেতা-কর্মীদের নিয়ে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের অডিটোরিয়ামে বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সার্বিক তত্বাবধানে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন মুরাদনগর উপজেলা ছাত্রদল।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন মিয়ার সঞ্চালনায় দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগামী বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হেলাল তন্ময়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুহসিন ভূইয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন খান ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মাসুদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফাহাদ হোসেন, শাহ্ আজিজ সরকার মুন্না, সাগর হোসেন, মীর জাহিদ হাসান সম্রাট, সদস্য আনোয়ার হোসেন, আলামিন, শ্রীকাইল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম, কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি এনামুল হক, সিনিয়র সহ-সভাপতি তামিম হাসান, সাধারণ সম্পাদক সাইদুল হাসান, বদিউল আলম বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি নোমান আহমেদ আসিফ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফরিদ উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক আহসানুল হক, জাহাপুর কমলাকান্ত একাডেমি ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ আরফিন, বেগম সুফিয়া শওকত কলেজ ছাত্রদলের সভাপতি মীর আসিফ আব্দুল্লাহ্, সাংগঠনিক সম্পাদক আবু সাত্তার, কোড়েরপাড় ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হাসানসহ অসংখ্য নেতা-কর্মী।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram