ঢাকা
logo
প্রকাশিত : January 8, 2026

আড়াইহাজারে আগুনে পুড়ে গেল ৩ কৃষকের ৬ বিঘা চমির আখ

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিন কৃষকের ৬ বিঘা জমির আখ পুড়ে গেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুরে এ ঘটনা ঘটেছে উপজেলার ব্রহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকায়। আগুন লাগার কারণ জানা যায়নি। উপস্থিত লোকজন আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা করলেও তা নেভানো সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমির এক কোনে শ্রমিকদের সঙ্গে আখ মাড়াইয়ের কাজে ব্যস্ত ছিলেন জমির মালিক ছোট বিনাইরচর গ্রামের বজলুর রহমান। দুপুর ২টার দিকে হঠাৎ করে জমির এক কোনে আখের গাছে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে আগুনে বজলুর রহমানের দেড় বিঘা জমিসহ একই গ্রামের ছানাউল্লাহর ২ বিঘা এবং উজান গোবিন্দী গ্রামের বিল্লালের আড়াই বিঘা জমির আখ এক যোগে পুড়ে যায়। উপস্থিত লোকজন ও এলাকাবাসী অনেক চেষ্টা করেও আশেপাশে পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে পারেনি।

জমির মালিক বজলুর রহমান আক্ষেপ করে বলেন, শেষ মুহুর্তে এসে মাড়াইয়ের সময় আমাদের জমির আখ গুলো আগুনে পুড়ে মারাত্মক ক্ষতির মুখে পড়ে গেলাম। আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আনেকে আশংকা করছেন, পথচারীদের নিক্ষিপ্ত সিগারেটের অংশ বিশেষ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram