ঢাকা
logo
প্রকাশিত : January 8, 2026

খালেদা জিয়া ছিলেন দেশপ্রেম ও সততার প্রতীক: ওয়াদুদ ভুইয়া

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম ও দেশপ্রেমের কথা স্মরণ করে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়া বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশপ্রেম ও সততার প্রতীক; তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুসরণীয়।

তিনি বলেন, নামাজে জানাজায় লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করে বেগম খালেদা জিয়া কেবল একটি দলের নেত্রী ছিলেন না, তিনি নিজেকে বাংলাদেশের অভিভাবক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে মাটিরাঙ্গার নতুনপাড়া ক্বেরাতুল কোরআন ক্বারিমীয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে অনুষ্ঠিত কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এবং মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, মো. মোশাররফ হোসেন, জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক কামাল হোসেন দীপ্তি প্রমুখ।

এসময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, মো. সাদ্দাম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী, পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াসুদ্দিন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা, বিভিন্ন এতিমখানা শিক্ষক-শিক্ষার্থীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram