

মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু মুছা। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মনপুরা নৌ কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মোঃ রিয়াদ হাসান, মনপুরা থানা অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ, উপজেলা আনসার ভিডিপি কমান্ডার মোঃ মজিবুর রহমান।
এসময় উপজেলার ২৪টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নিশ্চিতকরণ, আলোর স্বল্পতা দূরীকরণ, নিরাপত্তা ব্যবস্থার উন্নতি, খাবার পানির সংকট নিরসন, যাতায়াত ব্যবস্থা উন্নতি, রাস্তাঘাট মেরামত, কক্ষ মেরামত ও নির্বাচন কেন্দ্রের সুরক্ষিত সীমানা নির্ধারণ প্রসঙ্গে স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় করা হয়। এসময় সকল ভোট কেন্দ্রের প্রধানগণ, রাজনৈতিক নের্তৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
