ঢাকা
logo
প্রকাশিত : January 8, 2026

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিরাপদ সবজি উৎপাদনে মাঠ দিবস

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনী, নিরাপদ সবজি উৎপাদন প্রযুক্তি ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পীরগঞ্জ ইউনিয়নের বেগুনগাঁও ব্লকে স্কোয়াশ ফসলে মাঠ দিবস হয়।

পীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোকলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আলমগীর কবীর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হাসান, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নিহারঞ্জন রায়, বেগুনগাঁও বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দীন, অত্র ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোফাজুল হক, কৃষক তাইবুর রহমান প্রমুখ। এ মাঠ দিবসে কৃষক, কৃষাণী, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষিবিদরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জনপ্রতিনিধি ও কৃষিবিদরা স্কোয়াশ ফসলে মাঠ পরিদর্শন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram