ঢাকা
logo
প্রকাশিত : January 6, 2026

টাঙ্গাইলে র‍্যাবের পৃথক পাঁচ অভিযানে ফেন্সিডিল ও হেরোইন উদ্ধার, গ্রেফতার ৬

টাঙ্গাইল প্রতিনিধি: র‍্যাবের পৃথক পাঁচটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধারসহ ডাকাতি ও হত্যা মামলার আসামিসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, টাঙ্গাইল ও পার্শ্ববর্তী জেলাগুলোতে এসব অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে কালিহাতি থানার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় রাজশাহীর বাঘা থানার মহর সরদার (৪৩) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তার হেফাজত থেকে বিশেষ কায়দায় সংরক্ষিত ১০০ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা।

দ্বিতীয় অভিযানে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে কালিহাতি থানার বল্লাবাড়ি কবরস্থান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিক্রয়রত অবস্থায় মাদক কারবারি ময়না বেগম (৪০) ও শাহাদাৎ হোসেন (২৫)-কে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ৩২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ৩২ লাখ ৫০ হাজার টাকা।

তৃতীয় অভিযানে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক আসামি তাওহিদুল ইসলাম (৪০)-কে ঢাকার সাভার উপজেলার ফুলবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। অভিযানে র‍্যাব-১৪ ও র‍্যাব-৪ এর যৌথ দল অংশ নেয়।

চতুর্থ অভিযানে সিরাজগঞ্জ সদর থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি গোলাম মোস্তফা (৫৫)-কে টাঙ্গাইলের মির্জাপুর থানার গোড়াই খামারপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্বে ২০২৫ সালের জুন মাসে এক গৃহবধূকে নির্যাতনের মাধ্যমে হত্যার ঘটনায় অভিযুক্ত।

পঞ্চম অভিযানে যাত্রীবেশে বাসে উঠে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন হয়রানির ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক আসামি নাঈম (২৫)-কে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram