ঢাকা
logo
প্রকাশিত : January 6, 2026

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী রঘুনাথপুরে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের পদ্মার চরাঞ্চলের সীমান্তবর্তী রঘুনাথপুর বিওপি’র এলাকার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পদ্মা নদীর চর কুকড়িপাড়া গ্রামে প্রায় ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজিবি জানায়, চলতি বছরে তীব্র শীত অনুভূত হওয়ায় সীমান্তবর্তী এলাকার দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram