

সরওয়ার কামাল, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন মহেশখালী উপজেলা প্রশাসন। সোমবার (৫ জানুয়ারি) রাত ৮ টার সময় পথচারী, এতিমখানা, বৃদ্ধ, অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু জাফর মজুমদারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মহেশখালীর পথে প্রান্তে, এতিমখানায়, গরীব এলাকায় ঘুরে প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করায় প্রশাসনের প্রশংসা করেছে সাধারণ জনগণ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম জানান, যথাসাধ্য প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের কম্বল বিতরণসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করা হবে।
