ঢাকা
logo
প্রকাশিত : January 6, 2026

মনপুরায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি উন্নয়নের মাধমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের বাস্তবায়নে প্রশিক্ষণটি আয়োজন করে 'বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)'।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার হাজীর হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে প্রশিক্ষণটি শুরু হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ৩ দিনের এ প্রশিক্ষণটি চলবে।

প্রশিক্ষণে সুস্থ জীবনযাপনের জন্য খাদ্য, পুষ্টি, ফলিত পুষ্টি , খাদ্য প্রক্রিয়াকরণ, খাদ্য সংরক্ষণ, স্বাস্থ্য সম্মত নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে সচেতনতা ও প্রচারণার লক্ষ্যে নানা বিষয়ের গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন, বারটানের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মামসুজ্জোহা ও সহকারী প্রশিক্ষক শামিম মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসের উপসহকারী মোঃ নাজমুল হাসান।

প্রশিক্ষণে দুই ব্যাচে ৩০ জন করে মোট ৬০ জনকে সুস্বাস্থের জন্য ফলিত পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এসময় শিক্ষক-শিক্ষিকা, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, তথ্য সেবা সহকারী, ইমাম, পুরোহিত ও এনজিও কর্মীরা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram