ঢাকা
logo
প্রকাশিত : January 6, 2026

লংগদু জোন কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান

মো.গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: দুর্গম লংগদু উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন লংগদু জোন। নতুন বছরের শুরুতে লংগদু উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান করেছে সেনাবাহিনীর তেজস্বী বীর লংগদু জোন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় লংগদু জোনে উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করে লংগদু জোন।

লংগদু জোনের জোন অধিনায়ক লে.কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি'র নির্দেশনায়, এসময় অত্র জোনের উপ-অধিনায়ক মেজর শাহীনুল আল সাকিব (পিএসসি) সেনামৈত্রী বিদ্যানিকেতন স্কুল এবং দক্ষিণ রহমতপুর বায়তুল কোরআন মাদ্রাসায় মাসিক ভিত্তিক আর্থিক অনুদান প্রদান করেন।

অনুদান গ্রহণকালে সেনামৈত্রী বিদ্যানিকেতন স্কুলের পক্ষে অনুদান গ্রহণ করেন বিদ্যানিকেতন স্কুলের সহকারী শিক্ষক মোঃ জাহিদুর ইসলাম, দক্ষিণ রহমতপুর বায়তুল কোরআন মাদ্রাসার পক্ষে অনুদান গ্রহণ করেন দক্ষিণ রহমতপুর বায়তুল কোরআন মাদ্রাসার সেক্রেটারি মোঃ রাশেদুজ্জামান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram