ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৪৬
logo
প্রকাশিত : জানুয়ারি ৫, ২০২৬

নতুন নেতৃত্বে, নতুন প্রত্যাশায় জয়পুরহাট চেম্বার অব কমার্সের দায়িত্ব হস্তান্তর

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি ও উদ্যোক্তা বান্ধব পরিবেশ গড়ে তুলতে নতুনভাবে যাত্রা শুরু করার প্রত্যয় নিয়ে জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদ্য-নির্বাচিত পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করেছে।

এ উপলক্ষে বিদায়ী সভাপতি আব্দুল হাকিম মন্ডল তার দায়িত্ব হস্তান্তর করেন নব নির্বাচিত সভাপতি বিশিষ্ট শিল্পপতি আনোয়ারুল হক আনু সিআইপিসহ কমিটির অন্যান্য নির্বাচিতদের কাছে।

সোমবার দুপুরে জয়পুরহাট শহরের কলেজ রোডের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন, জয়পুরহাট জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ, সিনিয়ার যুগ্ম আহবায়ক ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, সহকারী সেক্রেটারী ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রাশেদুল ইসলাম সবুজ, চেম্বারের সাবেক সভাপতি আমিনুল বারি, বেলায়েত হোসেন লেবু, নব নির্বাচিত সহ-সভাপতি এস এম শামস মতিন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ মোমেন ফকির, এ্যাড. সালামত আলী জিপি, এ্যাড. শাহনুর রহমান পিপি, বিশিষ্ট ব্যবসায়ীগণ সহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দরা।

প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায় বলেন, চেম্বারের নতুন নেতৃত্বের মাধ্যমে জেলার ব্যবসা বাণিজ্যসহ সার্বিক উন্নয়নে কাজ করবে। জেলা প্রশাসন নিরাপদ ব্যবসা পরিচালনা করাসহ সার্বিক বিষয়ে সহযোগিতার করবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram