

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ও ছদাহা ইউনিয়নে অবস্থিত ইটভাটাগুলোর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের বৈধ লাইসেন্স না থাকায় NHB ও PBM ব্রিক ফিল্ডকে ১ লাখ টাকা করে এবং 7BM ব্রিক ফিল্ডের দুইটি ইউনিটকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার জানান, প্রয়োজনীয় অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
উপজেলা প্রশাসন আরও জানায়, পরিবেশের ক্ষতি রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
