ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:২৯
logo
প্রকাশিত : জানুয়ারি ৪, ২০২৬

বাগাতিপাড়া হিসাবরক্ষণ অফিসে কম্পিউটারের মনিটর চুরি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলা হিসাবরক্ষণ অফিসে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা অফিসের জানালার লক ভেঙে ভেতরে থাকা দুটি কম্পিউটারের মনিটর চুরি করে নিয়ে গেছে।

শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। রোববার (০৪ জানুয়ারি) সকালে অফিস খোলার পর চুরির বিষয়টি নজরে আসে।

কার্যালয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দাপ্তরিক কাজ শেষে কর্মকর্তা-কর্মচারীরা অফিস কক্ষ তালাবদ্ধ করে যে যার মতো চলে যান। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কার্যালয় বন্ধ ছিল। রোববার সকালে অফিস সহায়ক রেজাউল করিম কার্যালয়ে এসে কক্ষের দরজা খোলার পর জানালার পর্দাগুলো এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে লক্ষ্য করে দেখেন, জানালার লক ভাঙা এবং অফিসের দুটি ডেস্কে থাকা কম্পিউটারের মনিটর নেই। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি অফিসের অন্য কর্মকর্তাদের জানান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল হালিম বলেন, আমি বর্তমানে নলডাঙ্গা ও বাগাতিপাড়া দুই উপজেলার দায়িত্বে আছি। আজকে নলডাঙ্গায় আছি। অফিসের স্টাফদের মাধ্যমে চুরির বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশের পরামর্শে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উপজেলা চত্বরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করেন এই কর্মকর্তা।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram