ঢাকা
logo
প্রকাশিত : January 1, 2026

গোপালগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে পূর্ব শত্রুতার জেরে মোখলেস মোল্লা (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে কে বা কারা। বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোখলেস মোল্লা ওই ইউনিয়নের তারাইল পূর্বপাড়া গ্রামের কালামিয়া মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে মোখলেস মোল্লা তারাইল বাজার থেকে সাকিব নামের স্থানীয় এক যুবকের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে স্থানীয় নজির কাজীর মোড় এলাকায় পৌঁছালে ৪-৫ জন দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় মোটরসাইকেল চালক সাকিব ও মোখলেস মোল্লাকে মারধর করে। এক পর্যায়ে সাকিব পালিয়ে গেলেও দুর্বৃত্তরা মোখলেসকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই রাতেই মোখলেস মোল্লাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোখলেস মোল্লার মেজ ভাই কেরামত আলী মোল্লা জানান, সাগর কাজী, মেজবাহ, মফিজ ও রফিজ আমার ভাইকে বিনা দোষে রামদা, চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে। আমার ভাই গরীব মানুষের পক্ষ নিয়ে কথা বলার কারণে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি চাই, আমার ভাই এর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে মোখলেস মোল্লাকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালের আনায় আগেই তার মৃত্যু ঘটে।

এ ব্যাপারে কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে বলে এলাবাসীর সাথে কথা বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। নিহতের মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত করার পর পরিবারের কাছে বুঝে দেয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram