ঢাকা
logo
প্রকাশিত : January 1, 2026

ঘোড়াঘাটে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযান

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে যৌথ অভিযানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। অভিযানকালে বাস, ট্রাক, মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পিক-আপ ভ্যানসহ সকল ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়।

বুধবার দিবাগত রাতে ঘোড়াঘাট পৌরসভার সাহেবগঞ্জ এলাকার তেলের পাম্প এর সামনের সড়কে এ অভিযান কার্যক্রম চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ঘোড়াঘাট অস্থায়ী সেনাক্যাম্পের ক্যাপ্টেন মারজিউল হক সাফিন। এ সময় সেনাবাহিনীর সঙ্গে থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যরাও যুক্ত ছিল।

অভিযানে সেনাবাহিনীর কয়েকটি টিমে ভাগ হয়ে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনগুলোকে আলাদা আলাদাভাবে চেক করা হয়। গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই-বাছাই ছাড়াও এ সময় গাড়ির ভেতর অবৈধ কোনো কিছু আছে কিনা সেটাও তল্লাশি করেন সেনাবাহিনীর সদস্যরা।

এ বিষয়ে ঘোড়াঘাট সেনাক্যাম্পের ক্যাপ্টন মারজিউল হক সাফিন জানান, আইনশৃঙ্খলার অবনতির শঙ্কা এড়াতে জননিরাপত্তায় সেনাবাহিনী মাঠ পর্যায়ে চেকপোস্ট বসিয়ে কাজ করছে। এছাড়া মাদক, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ তৎপরতা ঠেকাতেও সেনাবাহিনী কাজ করছে। জননিরাপত্তার স্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চলমান থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram