ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৪৬
logo
প্রকাশিত : ডিসেম্বর ৩১, ২০২৫

চলমান শৈত্যপ্রবাহে শীতার্তদের মানুষের পাশে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলা প্রশাসকের নেতৃত্বে সরকার প্রদত্ত সেবায় প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চলমান শৈত্যপ্রবাহে শীতার্ত অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের শীতের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা। এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

শীতবস্ত্র বিতরণকালে ইউএনও আসমা উল হুসনা বলেন, বরিশাল জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী সরকারিভাবে প্রাপ্ত সহায়তা প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দিতে উপজেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। শীত মৌসুমে কেউ যেন কষ্টে না থাকে, সে লক্ষ্যেই এই কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে শীতার্ত মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram