

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলে মো. খলিল মৃধা (৫৫) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রাম থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। খলিল মৃধা ওই গ্রামের আবুল হোসেন মৃধার ছেলে।
ইউনিয়ন দফাদার মো. সিদ্দিকুর রহমান জানান, খলিল মৃধা মানসিক ভারসাম্যহীন থাকায় তার স্ত্রী তিন মেয়েসহ অন্যত্র থাকার কারণে সে মায়ের সঙ্গে থাকতেন। ঘটনার দিন মঙ্গলবার সকালে খলিল তার মায়ের সঙ্গে কথা বলে ঘর থেকে বের হয়ে যায়। সকাল ৯ টার দিকে স্থানীয় নিলুফা বেগম নামের এক নারীর বাড়ির কাঁঠাল গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় খলিলকে ঝুলতে দেখে ডাক- চিৎকার করলে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।
বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
