ঢাকা
logo
প্রকাশিত : December 30, 2025

সাতক্ষীরায় নিষিদ্ধ আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, আটক-১

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরায় স্বতন্ত্র প্রার্থী নামে এক নিষিদ্ধ আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা দিয়ে পুলিশের হাতে আটক হলেন এক কর্মী। কলারোয়ায় মনোনয়ন পত্রটি জমা দেয়ার বিষয়টি জানাজানি হলে পরে থানা পুলিশ খবর পেয়ে মাগফুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করে।

জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামীলীগের সাতক্ষীরা জেলা কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সৈনিকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মুজিব ওরফে এস এম মুজিবুর রহমানের নামে মনোনয়ন পত্র উত্তোলন করে তা সোমবার বিকালে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জমা দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা এসএম মুজিবুর রহমানের পক্ষে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন জমা দেন কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের আ.লীগ কর্মী মাগফুর রহমান। পরে মাগফুর রহমানকে উপজেলা পরিষদ চত্বর থেকে আটক করে পুলিশ।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মো: শাহীন জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা এসএম মুজিবর রহমানের পক্ষে মনোনয়ন জমা দেওয়ার অভিযোগে ঝিকরা গ্রামের মাগফুর রহমান নামের এক আওয়ামীলীগ কর্মীকে আটক করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram