ঢাকা
logo
প্রকাশিত : December 29, 2025

সিলেট-৬ আসনের চূড়ান্ত মনোনয়ন পেলেন ফয়সল আহমদ চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট- ৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসন থেকে অবশেষে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ফয়সল আহমদ চৌধুরী। এর আগে এমরান আহমদ চৌধুরীকে এই আসনের প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল।

সিলেট-৬ আসনের মনোনয়ন পরিবর্তন করে ফয়সল চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এলাকায় দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও রাজনৈতিক আলোচনার জোয়ার দেখা গেছে। সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা বলছেন, এই আসনে ফয়সল আহমদ চৌধুরীর ক্লিন ইমেজ, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি ২০০৭ সাল থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করেছেন এবং এখনো করছেন। রাজনৈতিক প্রতিকূল সময়ে তিনি জনগণের পাশে থেকেছেন।

নেতাকর্মীরা বলছেন, বন্যা, করোনাকালীন দুঃসময়ে মানুষের পুনর্বাসন, জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে দান-অনুদান, শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নধর্মী কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষ, দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সংগঠিত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মনোনয়ন পাওয়ার খবরের দুই উপজেলার এলাকার সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

উল্লেখ্য, ২০১৮ সালের সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে ফয়সল আহমদ চৌধুরী ধানের শীষের প্রার্থী ছিলেন। কারচুপির ওই নির্বাচনে মাত্র ২ ঘণ্টায় এক লাখ ৮ হাজার ৮৯ ভোট।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram