ঢাকা
logo
প্রকাশিত : December 29, 2025

যশোরে ১৪টি ককটেল বোমা ও দেশীয় অস্ত্রসহ জামাল গ্রেফতার

যশোর প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলার জয়রামপুর এলাকায় অভিযান চালিয়ে ১৪টি ককটেল বোমা ও দেশীয় অস্ত্রসহ জামাল সরদার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-৩ যশোরের সদস্যরা গত ২৮ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে জানতে পারে, জামদিয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় নিজ বসতবাড়িতে নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্য মজুদ রেখেছেন জামাল সরদার। এ তথ্যের সত্যতা যাচাই করে রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়।অভিযানকালে জামাল সরদারকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে বিশেষ কায়দায় সংরক্ষিত ১৪টি ককটেল বোমা, একটি ধারালো কুড়াল ও একটি ছুরি উদ্ধার করে জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত জামাল সরদারের বিরুদ্ধে পূর্বে একটি হত্যা চেষ্টা মামলা বিচারাধীন রয়েছে। উদ্ধারকৃত বিস্ফোরক ও অস্ত্রসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram