ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৪১
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৯, ২০২৫

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: ‎পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত ভবনের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

‎উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মলিহা খানম এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর মির্জাগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ মেহেদী হাসান, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসান উল্লাহ পিন্টু সিকদার, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ মুন্সী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মুহাম্মদ সিরাজুল হক, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আঃ ছালাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান বাঁধন প্রমুখ।

‎সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষভাবে গুরুত্বারোপ করে অভিযান পরিচালনা করা, মাদককারবারী ও সেবনকারীদেরকে সামাজিকভাবে প্রতিহত করা ও আইনের আওতায় আনাসহ সেনাবাহিনী ও পুলিশের বিশেষ চেকপোস্ট পরিচালনা, কিশোর গ্যাং চক্রের সদস্য ও চাঁদাবাজদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং অনলাইন জুয়া প্রতিরোধে অভিযান করাসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মিলিত ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় সম্প্রতি (২৩ ডিসেম্বর) সুবিদখালী সরকারী কলেজের পিছনে বালুর মাঠে এক কলেজ শিক্ষার্থীকে কিশোর গ্যাং কর্তৃক হত্যার মামলার আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram