

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: তীব্র শীতে জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে সাগর উপকূলীয় জেলা ঝালকাঠির কাঠালিয়া উপজেলা। হাড় কাপানো তীব্র শীতে কাপছে মানুষ। শীতের সাথে যোগ হয়েছে ঘন কুয়াশা। বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।
গত দুইদিনেও দেখা মেলেনি সূর্যের মুখ। দিনের বেলায়ও হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। অসহায় হয়ে পড়েছে দিনমজুররা। কুয়াশায় ব্যাহত হচ্ছে নৌযান ও সড়ক পথে যানবাহন চলাচল। অনেকে রাস্তার পাশে খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছে।
প্রচন্ড শীতে চরম দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের।
