ঢাকা
logo
প্রকাশিত : December 28, 2025

বাবুগঞ্জে বেদে সম্প্রদায়ের মাঝে ইউএনও'র শীতবস্ত্র বিতরণ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা উপজেলার মীরগঞ্জ এলাকার বেদে সম্প্রদায়ের প্রায় অর্ধশত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।

চলমান শীতকালীন সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে সরকারিভাবে প্রাপ্ত শীতবস্ত্র তহবিল থেকে এ কম্বল বিতরণ করা হয়। রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মীরগঞ্জ নদীর পাড়ে নোঙর করা নৌকাগুলোতে সরাসরি গিয়ে প্রতিটি বেদে পরিবারের হাতে কম্বল তুলে দেন।

দীর্ঘদিন ধরে অবহেলিত ও ভাসমান জীবনযাপনকারী বেদে সম্প্রদায়ের মানুষজন শীতবস্ত্র পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। শীতের রাতে প্রশাসনের এ মানবিক উদ্যোগ তাদের মাঝে স্বস্তি ও আশার আলো জাগিয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শীতের তীব্রতা মোকাবিলায় প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram