ঢাকা
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:২২
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৮, ২০২৫

বৈদ্যুতিক তারে জড়িয়ে আছে মেয়েটির চুল

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: টিনের চালে বিড়ালের বাচ্চা উঠেছে। তা নামাতে গিয়ে ১২ বছরের মেয়ে যুঁথি আক্তার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। তারে মেয়েটির মাথার চুলগুলো আটকে রয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর মেয়েটিকে বাঁশ দিয়ে আঘাত করে ছাড়িয়ে নেওয়া হয়েছে।

রবিবার বিকাল ৪টার দিকে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের বাইপাস এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। যুঁথি ওই এলাকার মাছ ব্যবসায়ী জহুরুল ইসলামের একমাত্র মেয়ে।

প্রতিবেশীরা জানায়, শখ করে একটি বিড়ালের বাচ্চা পালছিলো মেয়েটি। দুপুরের পর বিড়ালের বাচ্চাটি খুঁজে না পেলে সে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। পরে তাদের নিজেদের একতলা পাকা বাড়ির ছাদের উপর তৈরি করা অস্থায়ী রান্না ঘরের টিনের উপর বিড়ালটি দেখতে পেয়ে তা নামানোর জন্য উপরে উঠে। এসময় চালের উপর খুব কাছাকাছি থাকা বৈদ্যুতিক মেইন লাইনের বিদ্যুতে সে স্পৃষ্ট হয়ে আটকে থাকে। বিকট শব্দ হলে আশেপাশের মানুষ দেখতে পেয়ে তাকে বাঁশের মাধ্যমে ছাড়িয়ে নেয় এবং টিনের চাল থেকে বাড়ির আঙ্গিনায় আনতে আনতেই তার মৃত্যু হয়।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন চন্দ্র দাস জানান, বাড়ির উপর বৈদ্যুতিক মেইন তারটি ঝুঁকিপূর্ণ ছিলো। ওই তারেই স্পৃষ্ট হয়ে যুঁথির মৃত্যু হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram