ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৫৪
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৮, ২০২৫

নির্বাচিত হলে স্বাস্থ্য ও যোগাযোগসহ যুগোযোগী পদক্ষেপ নেব: ব্যারিস্টার আনোয়ার

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেছেন, নির্বাচিত হলে দুই উপজেলার স্বাস্থ্যখাত নিয়ে কাজ করবো। সরকারিভাবে না হলেও ব্যক্তি উদ্যোগে বা আমার ওয়েল উইশারদের সহযোগিতায় দুটি এ্যাম্বুলেন্স চালু করবো। যোগাযোগের ক্ষেত্রে প্রতিটি গ্রাম ও ইউনিয়নকে উপজেলা সদরের সাথে সংযোগ স্থাপন করবো। এ ছাড়াও কিছু যুগোপোযোগী পদক্ষেপের সম্মীলনে আমরা আমাদের ইশতেহার প্রস্তুত করেছি। পরবর্তীতে গণমাধ্যমের মাধ্যমে আমরা তা জানিয়ে দেবো। আমি আশাবাদী, শান্তিগঞ্জ-জগন্নাথপুরে শান্তির নির্বাচন উপহার দিতে পারবো এবং আমি জয় লাভ করবো।

রোববার দুপুর ১টায় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের কাছে মনোনয়ন ফরম জমা দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচনের ইচ্ছা পোষণ করার পর থেকেই আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ আমাকে বেশ সাড়া দিচ্ছেন এবং আমি আশা করি তাদের এই সমর্থন অব্যাহত থাকবে। আজ অত্যান্ত খুশি যে, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর প্রাথমিক যে ধাপ সেই ধাপ আমি গ্রহণ করেছি। পরবর্তীতে যে ধাপগুলো আছে আস্তে আস্তে সেগুলো পূরণ করবো। আমি আমার এলাকার মানুষের কাছে দোয়া চাই, সাহায্য চাই আর অবশ্যই ভোটও চাই।

মনোনয়ন ফরম গ্রহণকালে নির্বাচনের বিভিন্ন আচরণ বিধি মানা ও গণভোটে সাধারণ মানুষকে উৎসাহিত করতে প্রচারণার আহ্বান করেছেন ইউএনও শাহজাহান।

মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় সমর্থনকারী রেজু মিয়া ও প্রস্তাববাকারী মো. রমজান আলী ছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি তারিফ মিয়া, আবদুস সোবহান, আবদুল মন্নান ধনু, সুজন মিয়া, ছৈদ আহমদ, ছলিব নূর বাচ্চু, ফরিদুর রহমান ফরিদ, জিয়াউর রহমান জিয়া, ফারুক আহমদ, হাজি আবদুস সোবহান, ময়না মিয়া, আবদুল লতিফ, আরজু মিয়া, শেরে আলম শিশু ও মুফাচ্ছির আহমদ রিয়াদসহ শতাধিক মানুষ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram