ঢাকা
logo
প্রকাশিত : December 26, 2025

দোয়ারাবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকা হকনগর বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আয়েসা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) সামস উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে সকল নাগরিককে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, গুজব প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও জানান, নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং জনগণের সহযোগিতায় একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

সভা শেষে স্থানীয় জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিবৃন্দ এবং নির্বাচন ও গণভোট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram