ঢাকা
logo
প্রকাশিত : December 26, 2025

কাজিপুরে ঘোড়ার মাংস জব্দ, জড়িতদের অর্থদন্ড

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার মেঘাই দুই নম্বর নৌকাঘাট এলাকা থেকে শুক্রবার জবাই করা ঘোড়ার মাংস জব্দ করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে (২৬ ডিসেম্বর) সকাল পৌণে আটটায় যমুনার ঘাট এলাকায় অভিযান চালিয়ে এই ঘটনায় মাংস পরিবহনে জড়িত ব্যক্তি ও পরিবহনের কাজে ব্যবহৃত গাড়ির চালককে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের পুত্র জাইদুল এবং চালক গাজীপুর জেলার কোনাবাড়ী পেয়ারা বাগান এলাকার মৃত আবুর পুত্র তারেক। এরমধ্যে জাইদুলকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪(১) ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা এবং তারেককে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

এসময় দন্ডপ্রাপ্তরা জানান, কুড়িগ্রাম থেকে ঘোড়া এনে যমুনার সাউদটলার চরে জবাই করে সেই মাংস ঢাকায় নিয়ে যাচ্ছিলো তারা।

ইউএনও জানান, “গোপন সংবাদের ভিত্তিতে যমুনার মেঘাই দুই নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে বস্তায় ভরা ঘোড়ার মাংসসহ দুইজনকে আটক করে দন্ড প্রদান করা হয়। জব্দকৃত মাংসগুলো জনসন্মুখে মাটিতে পূঁতে ফেলা হয়েছে।”

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram