ঢাকা
logo
প্রকাশিত : December 25, 2025

আটঘরিয়ায় চারকোল কোম্পানিতে আগুন, তিন লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়ার জাপানবাড়ি চারকোল কোম্পানিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা তিনটার দিকে জা চার কোল কোম্পানিতে। খবর পেয়ে আটঘরিয়া ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

উক্ত চারকোল কোম্পানির মালিক রইচউদ্দিন খান জানান, শ্রমিকরা শোলাপড়ানোর সময় চুলির আগুনের ফুলকা উড়ে গিয়ে শোলার গাড়িতে পড়লে মুহূর্তের মধ্যে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।

আটঘরিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। উক্ত চারকোলের ম্যানেজার আব্দুর রহিম সরদার জানান, শ্রমিকদের শোলা পোড়ানোর আগুনের ফুলকা গিয়ে শোলার গাদিতে পড়লে আগুনের সুত্রপাত ঘটে।

তবে চারকোল কোম্পানির আশপাশের প্রতিবেশীরা অভিযোগ করে বলেন, একদন্ত ইউনিয়নের নয়নগর বেলদহ জাপান বাড়িসহ আমরা কয়েক গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছি। শোলা পোড়ানোর কারণে ছাই এবং ধোঁয়া কারণে আমরা বসবাস করতে পারি না। ভাত খাওয়া থেকে শুরু করে কাপড় চোপড় কালো ধোঁয়ায় নষ্ট হয়ে যায়। শ্বাসকষ্ট নেয়া কষ্টকর হয়ে পড়ে। তারা আরও বলেন, ধোঁয়া আর ছাইয়ের কারণে আমরা ফসল ফলাতে পারি না। যা ফসল ফলাই সব নষ্ট হয়ে যায়। বিষয়টি বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার সচেতন মহল।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram