ঢাকা
logo
প্রকাশিত : December 25, 2025

কুড়িগ্রামে ৯ ভারতীয়কে পুশইন বিএসএফের, একই পথে ফেরতের দাবী বিজিবির

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সীমান্তে নারীসহ ৯ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ। তবে বিজিবি দাবী করছে পুশইন করা ব্যক্তিদের একই পথে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবি ও সীমান্তবাসী সূত্রে জানা যায়, জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী সীমান্ত দিয়ে মঙ্গলবার মধ্যরাতে তিনজন নারীসহ মোট ৯ ভারতীয় নাগরিককে পুশইন করে বিএসএফ। ভোরবেলা বাংলাদেশের অভ্যন্তরে এসে ওই ইউনিয়নের সাহেবেরখাষ এলাকায় বিভিন্ন সড়ক দিয়ে যাওয়ার সময় গোলের হাট ও কচাকাটা বাজারে বিজিবির হাতে আটক হন তারা।

আটকদের মধ্যে ভারতের আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলার জুবিগোবা থানার মালেগড় এলাকার শাহার আলী জানান, ডিটেনশন ক্যাম্প থেকে তাদের নিয়ে এসে রাতের আধাঁরে কাঁটাতার পাড় করে দেয় বিএসএফ। তাদের দলে নারীসহ ৯জন ছিলেন।

বিজিবির কুড়িগ্রাম ২২ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, পুশইন করা ব্যক্তিরা সীমান্তেই ছিলেন। তারা যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়ে ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে বিএসএফের সাথে আলোচনা করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram