

উত্তম গোলদার, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রায় ৫ বছর পর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ কমিটি গঠনের তথ্যটি জানানো হয়।
নবগঠিত কমিটিতে আবুল বাশার মোখলেচকে সভাপতি ও নাজমুল মৃধাকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট আংশিক এ কমিটি করা হয়েছে।
নবগঠিত কমিটিতে অন্যান্য পদপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রাজিব হোসেন, সহ-সভাপতি আবুল খায়ের মৃধা, ইমরুল ইসলাম আলাল, রবিউল ইসলাম, মো. সবুজ, মো. ফারুক ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, কাইয়ুম মৃধা, ওমর ফারুক, আরিফুল ইসলাম, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম মিরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান পাশা, মো. কাওছার ইসলাম, ইয়াসিন আরাফাত, দপ্তর সম্পাদক ইউসুফ ইমরান, প্রচার সম্পাদক মো. জাহিদ হোসেন, ক্রীড়া সম্পাদক মো. রাকিব হোসেন, ছাত্রী বিষয়ক সম্পাদক আরোহী মীম ও সদস্য মো. রাকিব মিয়া।
এই কমিটিকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত করা এবং আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২০ ইং সালের ২৮ ফেব্রুয়ারি ২১ সদস্য বিশিষ্ট মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর আগে উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল বাশার মোখলেচ ও মোঃ নাজমুল মৃধা যুগ্ম আহবায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করেন।
