ঢাকা
৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:২৬
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৪, ২০২৫

গ্রামবাসীকে কুপিয়ে পালিয়ে গেল ডাকাত দল, আহত-১৫

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি চলাকালে মসজিদের মাইকে ঘোষণা দিলে ডাকাতদলকে ঘেরাও করে ফেলে এলাকাবাসী। এ সময় জড়ো হওয়া লোকজনকে এলোপাথারী ভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ১৫ জনকে গুরুতর আহত করে পালিয়ে যায় ডাকাত দল।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের পাঁজারদিয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই রাতে আনুমানিক ২টার দিকে ওই গ্রামের মুনসুর আলম ও আনোয়ার মোল্লার বাড়ীতে এক যোগে ৩০/৪০ জনের সশস্ত্র ডাকাত দল হানা দেয়। এ সময় ডাকাত দল গৃহকর্তা মুনসুর আলমের ঘর থেকে নগদ ৬৬ হাজার টাকা এবং ১ ভরি ওজনের স্বর্ণালংকার এবং আনোয়ার মোল্লার ঘর থেকে নগদ ১৫ হাজার টাকা এবং দেড় ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। ডাকাত দলকে বাধা দিলে তারা গৃহকর্তা মুনসুর আলম, তার স্ত্রী তাহমিনা, কন্যা তানহা এবং পুত্র তামিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

এ সময় মসজিদের মাইকে ডাকাত পড়ার কথা ঘোষণা করা হলে এলাকাবাসী জড়ো হয়ে ডাকাতদলকে ঘিরে ফেলে। ডাকাতদল প্রাণ বাঁচাতে গ্রামবাসীর উপর ধারালো অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে এবং এলোপাথারী ভাবে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহত গ্রামবাসীরা হলেন, হাবিবুর, আশ্রাফুল, আলী আকবর, কাউসার, সাইফুল, হাতেম আরী, রাকিব, সাকিব প্রমুখ। আহতদরেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাত গ্রেফতারে পুলিশ চেষ্টা করে যাচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram