ঢাকা
৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:২৬
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৪, ২০২৫

ঘন কুয়াশায় দুই নৌরুটে ১৩ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ

মানিকগঞ্জ প্রতিনিধি: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশপথ পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ঘন কুয়াশায় ১৩ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে পারাপারে দুর্ভোগে পড়েন যাত্রী ও যানবাহন চালকরা।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, আরিচা-কাজিরহাট নৌরুটে ৮ ঘন্টা পর ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৫ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে রাত তিনটার দিকে ঘন কুয়াশার প্রকোপ বেড়ে গেলে নৌদূর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ করে দেয়া হয়। এসময় মাঝ নদীতে আটকে পড়ে তিনটি ফেরি। এছাড়া কাজিরহাট ঘাটে যাত্রী ও যানবাহন বোঝাই করে আরও একটি ফেরি আটকিয়ে রাখা হয়। বেলা ১১টায় কুয়াশার প্রকোপ কমে গেলে পুনরায় ফেরি সার্ভিস চালু করা হয়।

অপরদিকে, বুধবার ভোর ছয়টার দিকে ঘন কুয়াশার প্রকোপ বেড়ে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ করা হয়। এসময় পাটুরিয়া ঘাটে চারটি ও দৌলতদিয়া ঘাটে অপর ৫টি ফেরি আটকিয়ে রাখা হয়। ৫ ঘন্টা পর বেলা ১১ টার দিকে কুয়াশার প্রকোপ কমে গেলে পুনরায় ফেরি সার্ভিস শুরু হয়।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম আবদুস সালাম বলেন, ফেরি সার্ভিস বন্ধ থাকায় উভয় নৌরুটের চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে পড়ে ৫ শতাধিক যানবাহন। এর মধ্যে তিন শতাধিক পন্যবোঝাই ট্রাক। এছাড়া শতাধিক যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাস দীর্ঘ সময় আটকে থাকে। এই মৌসুমের প্রথম ‍ঘন কুয়াশার প্রকোপে পড়ে যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।
ফেরি কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহন পারাপার করে পর্যায়ক্রমে পন্যবাহী ট্রাক পারাপার শুরু করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram