ঢাকা
৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:২৫
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৪, ২০২৫

কেরানীগঞ্জে ভোটকেন্দ্র পরিদর্শনে ইউএনও উমর ফারুক

কেরানীগঞ্জ প্রতিনিধি: আসন্ন নির্বাচনকে সামনে রেখে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে তিনি র‍্যাব,পুলিশ ও সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে নিয়ে উপজেলার আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘপুর স্কুল অ্যান্ড কলেজসহ একাধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত অবস্থা, ভোটারদের প্রবেশ ও বহির্গমন পথ, নিরাপত্তা ব্যবস্থা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখা হয়। একই সঙ্গে সম্ভাব্য ঝুঁকি ও করণীয় বিষয়গুলোও পর্যালোচনা করা হয়।

এ সময় ইউএনও মো. উমর ফারুক সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, “ভোটাররা যেন নির্বিঘ্নে, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আর ও জানান, নির্বাচনের আগের দিনগুলোসহ ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রগুলোতে নিয়মিত সেনাবাহিনীর টহল জোরদার করা হবে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram